Skip to main content

Posts

Showing posts with the label #Soumen_Nath

মন চাই, পাই কোথা, আছে নাকি ভালো মন?

আমার মন উদাস। তা বলে " আনন্দ বাবু" দয়া করে যেন ভেবে বসবেন না "পঙ্কজ বাবু" আমার  কেউ হন। আরে আচ্ছা মুস্কিল তো, এতো প্রস্ন কেন? কে তিনি? কোথায় থাকেন? ঠিক তো; যে তিনি আপনার কেও না। মাথা চুলকে বললাম না না না। তিন সত্যি না। পঙ্কজ উদাস একজন বিখ্যাত গায়ক। শুধু আমার মনের ভাব আর ওনার পদবী ছাড়া কোনো মিল নেই। আনন্দ বাবু পুলকিত হলেন। একগাল হাসি হেসে বললেন তা আপনার নাম টা তো জানাই হলো না। কি যেন বলেছিলেন ঠিক মনে করতে পারছি না। প্রানকেষ্ট না ফাটাকেষ্ট ! ঠিক বললাম কি?  মনের রাগ পুষে রেখে উত্তর দিলাম "জীবনকষ্ট" । আনন্দ বাবু আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি জীবনকষ্ট হাওয়ায় ভেসে মিলিয়ে যাওয়ার আগে  চিৎকার করে বললাম, malam: I am the one who can show you right direction.  28/12/2020@2:30A.M. সৌমেন নাথ